ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৪৬ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খায়রুল আহসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন:


















