ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘মনিটাইজেশন আতঙ্ক’ নিয়ে সতর্কবার্তা

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন ফাঁদ!

শেখ রিফান আহমেদ, সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯ বার পঠিত

শেখ রিফান আহমেদ : আমাদের চারপাশে হাজারো ভালো মানুষের ভিড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষরূপী প্রতারকেরাও। সহজ সরল মানুষদের নানা লোভ কিংবা ফাঁদে ফেলে হরহামেশাই নিঃস্ব করার ঘটনা আম‍াদের কাছে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশের মানুষ যত সচেতন হচ্ছে, প্রতারকেরাও বদলাচ্ছে প্রতারণার কৌশল। বিকাশের মাধ্যমে, লটারীর মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষকে নিঃস্ব করার এ ঘৃণ্য প্রতারণা চলে আসছে অনেক আগে থেকেই। তবে এবার দেখা দিয়েছে নতুন এক প্রতারণার কৌশল।

বর্তমানে সারাবিশ্বে ফেসবুক বা ইন্সট্রাগ্রামসহ বিবিধ সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েট করে ডলার উপার্জন করাটা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশও পিছিয়ে নেই। ফেসবুক–ভিত্তিক কনটেন্ট ক্রিয়েশনের জগতে যারা নতুন করে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পথচলা শুরু করেন, তাদের কাছে মনিটাইজেশনের পলিসি এক আতঙ্কের নাম। অভিজ্ঞদের কাছে এটা যতটাই স্বাভাবিক, নবীনদের কাছে ততটাই দুঃস্বপ্নের মতো। সামান্য ভুল করলে মনিটাইজেশন হারিয়ে যাবে টাইপের আতঙ্ক নিয়ে কাজ শুরু করলেও ঠিকঠাক নিয়ম না বোঝা, নোটিফিকেশনের ভাষা চিনতে বা বুঝতে না পারা, এর ওপর হঠাৎ করে “Policy Violation”, “Monetization Restricted”, “Page at Risk”—এমন বার্তা পেয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সব মিলিয়ে তারা সহজেই হয়ে ওঠে প্রতারকদের টার্গেট। আর সেই ভয়টাকেই প্রতারণার নব্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে ঐ প্রতারকচক্র। কারণ সোশ্যাল মিডিয়ার ঐ সব পেজ থেকে উপার্জন করতে হলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পে এ্যাকাউন্ট, এ্যাড এ্যাকাউন্ট, ব্যাংকের তথ্য ছাড়াও জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য সংরক্ষণ করতে হয়। তাই একবার ভুল করে কেউ ফাঁদে পা দিলেই নিমিষেই সব হাওয়া করে দেয় প্রতারক চক্র।

ভুয়া ‘Appeal’ বা ‘Page Review’ লিংক—নতুনদের প্রধান ফাঁদ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান। অনেকেই জানান, হঠাৎ ইনবক্সে বা মেইলে, এমনকি পোস্টের কমেন্টে নোটিশ দেখতে পান, যেখানে লেখা থাকে-
“Your page will be deleted!” ‍বা “Submit appeal within 24 hours.” বা “Your monetization is at risk. Click here to restore.” লিংকগুলো দেখতে খুব অফিসিয়াল মনে হলেও বেশিরভাগই ফিশিং সাইট, তৈরি করা হয় ফ্রি হোস্টিং ডোমেইনে, যেমন surge.sh-এর মতো সাইট। ভরসা পেতে মাত্র একটি ক্লিকই যথেষ্ট—আর লগইন করলেই শেষ। আপনার Page, Ad Account, Payment information, Business Manager, Two-factor authentication ও পুনরুদ্ধারের তথ্য সবই চলে যেতে পারে প্রতারকদের হাতে। কারণ নবীনদের পেজেই থাকে সবচেয়ে মূল্যবান তথ্য, পেমেন্ট সেটআপ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, ফোন নম্বর, ইমেইল, এমনকি রিকভারি অপশনও। আর এই ভুলেই হয়ে যায় পেজ হাইজ্যাক, অ্যাড অ্যাকাউন্ট দখল, অর্থ চুরি, পরিচয় চুরি, আর পুনরুদ্ধারের অনিশ্চিত অপেক্ষা। অনেকেই এরপর স্বপ্ন দেখা ছেড়ে-ই দেন।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অনুসন্ধানে নামলে বেড়িয়ে আসে থলের বেড়াল। জানা যায় বর্তমানে প্রতারকচক্র নতুন এক কৌশল নিয়েছে—ভুয়া ‘Appeal’, ‘Page Review’, ‘Policy Notice’, ‘Monetization Restore’—এমন লিংক পাঠিয়ে ক্রিয়েটরদের প্রলুব্ধ করে। তবে মনে রাখবেন, ফেসবুক কখনোই ইনবক্সে বা কমেন্টে কোনো “আপিল লিংক” পাঠায় না। সব নোটিফিকেশন দেখতে হয় Meta Support Inbox, Page Quality, বা Business Suite-এ। অজানা কোনো লিংক আপনাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলে—এটা নিশ্চিতভাবেই প্রতারণা।

এই প্রতারকচক্রের হাত থেকে নতুনদের বাঁচাতে প্রথম কাজ—সচেতনতা। যে লিংক চিনতে পারবেন না, সেখানে কখনোই লগইন করবেন না। দুই-ধাপ নিরাপত্তা (2FA) বাধ্যতামূলক করুন এবং সন্দেহজনক কোনো বার্তা দেখলে অফিসিয়াল সাপোর্ট ছাড়া কারো সাথে তথ্য শেয়ার করবেন না। তবে, কনটেন্ট ক্রিয়েটরদের যাত্রা শুরু হোক আতঙ্কে নয়, আত্মবিশ্বাসে। তাই, প্রতারকদের হাত থেকে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এখন সময়ের দাবি।

নতুন কনটেন্ট ক্রিয়েটররা স্বপ্ন নিয়ে শুরু করেন। প্রতারকচক্র সেই স্বপ্নটাকেই নিশানা করে হাওয়ায় মিশিয়ে দেয়। দশের কথা জানতে ও জানাতে পথচলা শুরু দৈনিক নাগরিক ভাবনার। তাই নিজে সচেতন হউন,  অন্যকে সচেতন করতে এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন—যেন আর কেউ ভুল করে একটি লিংকে ক্লিক করে সব হারিয়ে না ফেলেন।

—লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা

আরও পড়ুন:

আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় ‘মে দিবস’

“কল্যাণ হউক সকলের”

নিশ্চিত হউক সংবাদকর্মীর কলম ও পেশার স্বাধীনতা!

দায়বদ্ধতা থেকেই ফিরিয়ে আনতে হবে সংবাদপত্রের জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা!

কার্যকর আইন গঠন-প্রণয়ণ-তদারকির অভাবে চালেঞ্জিং পেশা হুমকির মুখে?

বাড়ছে অনলাইন ও ইউটিউবভিত্তিক সাংবাদিকতা!

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘মনিটাইজেশন আতঙ্ক’ নিয়ে সতর্কবার্তা

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন ফাঁদ!

প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘মনিটাইজেশন আতঙ্ক’ নিয়ে সতর্কবার্তা

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার নতুন ফাঁদ!

সর্বশেষ পরিমার্জন: ০১:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫