
অরবিন্দ রায়: কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামের অর্জুন মালো ও রাধাবল্লভ মালো এ দুই পরিবারের অগ্নিকান্ডের ঘটনা শুধু একটি গল্প নয় । আগুনে শুধু ঘর নয়, তাদের অনেক দিনের স্বপ্নও পুড়ে গেছে।
আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দুটি পরিবার আবারও মাথা তুলে নতুন করে জীবন শুরু করাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবারের রাতে অগ্নিকান্ডের ঘটনার পর এলাকায় নেমে আসে অন্য রকম নিরবতা।
বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, নন্দীচালা অগ্নিকান্ডের ঘটনাতে তার প্রমান মিলেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্হ পরিবারে পাশে দা্ঁড়িয়েছেন। বোয়ালী
ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান, বোয়ালী ইউনিয়নের বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ, আহ্বায়ক
কমিটির সদস্য সচিব রিপন আল হাসান, এক নং যুগ্ম আহব্বায়ক আনোয়ার হোসেন,এবং আহ্বায়ক সদস্য রাজু আহমেদ,নাসির আহমমেদ,মোঃ আতিক, আমজাদ হোসেন মেম্বার,সাবেক গাজীপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক সদস্য মেহেদি হাসান, সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা যুবদল তারেক এনাম, যুবনেতা হৃদয় আহমেদ,যুবনেতা ছারোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি থাকা দুই পরিবারের ঘরবাড়ি আগুনের কবলে পড়ে।পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে বের হতে পারলেও ঘরের আসবারপএ, পোশাক, প্রয়োজনীয় কাগজপএ ও নিত্যব্যবহার্য সামগ্রীসহ সবকিছু পুড়ে যায়। এতে দুই পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।

অরবিন্দ রায় 



















