ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বহুল প্রতিক্ষিত ‘বিডি রাইডার্স ক্লাব’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৩৭৮ বার পঠিত

দেশজুড়ে বাইকারদের এক নতুন প্ল্যাটফর্ম তৈরির অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো “বিডি রাইডার্স ক্লাব”। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ‘সিঙ্গারা পয়েন্ট’-এ এক অনাড়ম্বর আয়োজনে ক্লাবটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বাইকারদের মধ্যে ছিল ব্যতিক্রমী আগ্রহ ও আলোড়ন। উদ্বোধনী ঘোষণা আসার পরপরই দেশের নানা প্রান্ত থেকে বাইকাররা ছুটে আসেন অনুষ্ঠানে অংশ নিতে। সারাদেশ থেকে প্রায় অর্ধশত বাইক রাইডার গ্রুপের পরিচালক ছাড়াও দেড় শতাধিক বাইক রাইডারের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে আয়োজনস্থল। অবশেষে কেক কাটার মধ্য দিয়ে উন্মুক্ত পরিবেশে “বিডি রাইডার্স ক্লাবে”র যাত্রা শুরু হয় যা রাইডিংয়ের প্রতি অনুরাগী হাজারো তরুণের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার এক নতুন দিগন্ত। অনুষ্ঠানের শুরুতে আগত সকল অতিথিদের মাঝে লোগো সংবলিত টিশার্টসহ নানা ধরনের উপহার সামগ্রী তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বোরহান উদ্দিন।

সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক বোরহান উদ্দিনকে প্রতিষ্ঠানটিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবের রূপ নিল। আমাদের দেশে বাইকারদের অনেক সংগঠন থাকলেও, নেই তাদের তেমন কোন কার্যক্রম। এমনকি কোন সামাজিক কার্যক্রমেও তাদের উপস্থিতি চোখে পড়ে না। বলা যায়, বৃহৎ পরিকল্পনা নিয়ে শুরু করলেও শেষ পর্যায়ে তারা আর নির্ধারিত গতিপথ ধরে রাখতে পারে না। তাই দীর্ঘদিন ধরে আমি এবং আমার পরিচালকরা পরিকল্পনা করতে থাকি, কিভাবে সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমরা দেশের মানুষের সচেতনতা বাড়াতে কাজ করতে পারি। ছোট পরিসরে হউক, কিন্তু আমাদের দ্বায়িত্ববোধ থেকে বলতে পারেন আজকের এই উদ্যোগ। আপাতত আমাদের লক্ষ্য— বাইকারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা রোধে সক্রিয় ভূমিকা রাখা। শুধু বাইক চালানো নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কার্যক্রমেও অংশ নেবে বিডি রাইডার্স ক্লাব।” তিনি আরও জানান, ভবিষ্যতে বাইকারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, সচেতনতামূলক রোড শো, রক্তদান ও পরিবেশ রক্ষা সংক্রান্ত নানা উদ্যোগ গ্রহণ করবে ক্লাবটি।

অনুষ্ঠানে উপস্থিত দৈনিক নাগরিক ভাবনা’র ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিফান আহমেদ বলেন, “আজকে এতো সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিজেও একজন বাইক রাইডার, সারাদেশ থেকে আগত এতো এতো রাইডারদের এক কাতারে জড়ো করতে পারা অবশ্যই বিডি রাইডার্স  ক্লাবের জন্য এক বড় অর্জন। আমি সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক বোরহান উদ্দিনকে ধন্যবাদ জানাই, সেই সাথে সংগঠনটির উত্তোরত্তর সাফল্য কামনা করি, এগিয়ে যাক বিডি রাইডার্স ক্লাব।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও গুণীজনেরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং বিডি রাইডার্স ক্লাবের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডি রাইডার্স ক্লাবের সার্ভিস পার্টনার “বাইক অপশন” এর পরিচালক মোঃ মনির হোসেন।

বিডি রাইডার্স ক্লাবের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’। সচেতনতা, সৌহার্দ্য আর সুশৃঙ্খলতার বার্তা নিয়েই এগিয়ে চলুক বিডি রাইডার্স ক্লাব— এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বহুল প্রতিক্ষিত ‘বিডি রাইডার্স ক্লাব’

সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫