মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নির্বাচিত মানিকগঞ্জের আদিল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:    আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর গ্লোবাল গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে মানিকগঞ্জের ক্ষুদে শিক্ষার্থী মো. আদিল হোসেন। প্রাথমিক বাছাইপর্ব, সিলেকশন রাউন্ড এবং জাতীয় পর্যায়ের ধাপ পেরিয়ে সে এই গৌরব অর্জন করেছে। তবে আদিলের মালয়েশিয়া যাওয়া ও মূল মঞ্চে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিদেশ সফরের ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

আদিল হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মানোয়ার হোসেন।

প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রকাশিত অভিনন্দনবার্তায় জানানো হয়েছে, ‘ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফিনালে ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে আদিল। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে সে ‘স্মল স্টার্টস গ্রুপ’-এ অংশ নেবে।

এর আগে গত ৩০ অক্টোবর ঢাকার সেনানিবাস এলাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের রাউন্ডে অংশগ্রহণ করে আদিল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার পরীক্ষায় নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সে আন্তর্জাতিক মঞ্চের টিকিট নিশ্চিত করে।

আদিলের এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। এ অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছে আদিলের পরিবার। সীমিত আয়ের কারণে বিদেশযাত্রার খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় থাকলেও আদিলের আগামী দিনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তারা। 

এ বিষয়ে হরগজ শিমুলীয়া এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হক বলেন, ‘আদিলের এ বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করা যায়, তা ও জাতিকে দেখিয়ে দিল। ওর জন্য শুভকামনা রইল।’

স্থানীয়দের মতে, গ্রামীণ জনপদের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক অর্জন পুরো সাটুরিয়া ও মানিকগঞ্জবাসীর জন্য গর্বের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা পেলে মালয়েশিয়ার মূল মঞ্চেও আদিল তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে – এমনটাই প্রত্যাশা সবার।

Share this news as a Photo Card

জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নির্বাচিত মানিকগঞ্জের আদিল

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬