শেখ রিফান আহমেদ : যেকোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো তার ব্যাংকিং ও আর্থিক খাত। কিন্ত সাম্প্রতিক বছরগুলোতে ঋণ জালিয়াতি, অর্থ পাচার এবং লাগামহীন খেলাপি ঋণের (Non-Performing Loans) কারণে দেশের ব্যাংকিং খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের যোগসাজশে সাধারণ মানুষের আমানতের টাকা ঝুঁকিতে পড়ছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শ্লথ করে দিচ্ছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক যাচাই-বাছাই এবং বড় বড় খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। ব্যাংকিং খাতের স্বচ্ছতাই পারে অর্থনীতির ভিতকে মজবুত রাখতে।
-লেখক : সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা

শেখ রিফান আহমেদ, সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা 























