ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজধানী ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন, নেপথ্যে কারা

মৃণাল চৌধুরী সৈকত

রাজধানীতে শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী হয়ে রাতে বাবুবাজার ও মগবাজারে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে কে বা কারা জড়িত, তা প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সবশেষ রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করছি কীভাবে আগুন লেগেছে।
এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করেন পুলিশ।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায় ককটেল বিস্ফোরণ হতে পারে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দিনের শুরুতেও রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ ঘটনাস্থল গুলোতে বিস্ফোরণের পেছনে কারা রয়েছে কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
সর্বশেষ ঢাকার রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। পরে এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রাজধানী ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন, নেপথ্যে কারা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬