ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
আশার প্রদীপ মহিলা সমিতির সাধারণ সভা

শাহজাহান খন্দকার, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৬৩ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় পরিচালিত আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতি লিমিটেড-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর ডাকবাংলো হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার এস এম মাসুদুর রহমান।
প্রাইস প্রজেক্টের সিএম নুরুন্নবী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, সহকারী প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, ধরনীবাড়ি, পান্ডুল ও দুর্গাপুর ইউনিয়নের আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতির মোট ১ হাজার ২০০ জন সদস্যের মধ্য থেকে নির্বাচিত ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় সমিতির কার্যক্রম, সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় ভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশার প্রদীপ সমিতির মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে এবং পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তারা।


















