ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জোবায়ের আমিন হত্যাকাণ্ড: এক বছরেও অগ্রগতি নেই,
আসামি গ্রেপ্তারের দাবিতে চিলমারীতে মানববন্ধন

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৪৩ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে কলেজ ছাত্র জোবায়ের আমিন হত্যাকাণ্ডের এক বছর পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ছেলের হত্যার বিচার চেয়ে আহাজারি করেন পিতা আব্দুল জলিল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চত্বরের সামনে ব্যানার হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। নিহত জোবায়েরের বাবা আব্দুল জলিলসহ অন্যান্য স্বজনরা মানববন্ধনে দাঁড়িয়ে কাঁদেন এবং দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, “এক বছর পেরিয়ে গেলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। পিবিআই তদন্ত করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে।”
মানববন্ধন থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে, আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
২০২৪ সালের ১৯ জুলাই রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন কলেজ ছাত্র জোবায়ের হোসেন আমিন। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন ব্রহ্মপুত্র নদে পাওয়া যায় তার বিকৃত মরদেহ। পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে। ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১), মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) সহ আরও ৬-৭ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পরিবার। মামলাটি বর্তমানে পিবিআই রংপুর কর্তৃক তদন্তাধীন রয়েছে।
এখনও অবধি আসামিদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সেই রাতের সত্যিটা আজও অজানা। জোবায়েরের সাথে থাকা দুই সহপাঠী জানাল না, কী হয়েছিল সেই রাতের ভয়াল মুহূর্তে?
আরও পড়ুন:



















