ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইবি থানা স্থানান্তর: সিদ্ধান্ত বাতিলের দাবিতে সড়ক অবরোধ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এদিন বিত্তিপাড়া, হরিনারায়ণপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার মানুষ মিছিল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন এবং ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না’ স্লোগান দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম, কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ চালিয়ে যাচ্ছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) কিংবা জেলা প্রশাসক (ডিসি) এসে যদি থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের আশ্বাস দেন, তবেই আমরা অবরোধ প্রত্যাহার করব।”
এর আগে, ৪ ফেব্রুয়ারি একই দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছিলেন শত শত ছাত্র-জনতা।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “থানা স্থানান্তর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তর ইস্যুতে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, প্রশাসন তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া না দিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন:


















