ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ২৮ বার পঠিত

“একটি করে গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসায় রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উলিপুর শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার আতিকুর রহমান। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরাও অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে। আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

আয়োজনে: যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ফাউন্ডেশন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১০:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫