ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৮৯ বার পঠিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের সেপ্টেম্বর/২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। সভার সভাপতিত্বও করেন তিনি। এ সময় তিনি ওসি জিল্লুর রহমানের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, সেপ্টেম্বর মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ মাদক উদ্ধার, অপরাধ দমন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানার সামগ্রিক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সভায় পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলার নাগরিকদের আরও উন্নত পুলিশিং সেবা নিশ্চিত করতে হবে।” তিনি জেলাজুড়ে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপরাধ দমন কার্যক্রম ও চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ওসি মো. জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই উলিপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জনে উলিপুর থানার পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:





















