ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন, সভাপতি ফারুক-সম্পাদক জিতুর জয়

এম.জে.এ মামুন:

উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্য।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট।
সহ-সভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১ম সিনিয়র সহ-সভাপতি পদে সাদিক হোসেন মামুন এবং ২য় সিনিয়র সহ-সভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন রায়হান পেয়েছেন ২৭ ভোট।
অর্থ সম্পাদক পদে শাহআলম শফি ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।
দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেকবর হোসেন পেয়েছেন ২৮ ভোট।
সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ২৮ ভোট।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া মানিক (৫৫ ভোট), রফিকুল ইসলাম খোকন (৫১ ভোট), ইয়াসমিন রীমা (৪৯ ভোট), খালেদ সাইফুল্লাহ (৪৪ ভোট) এবং আনোয়ার হোসেন (৩৮ ভোট)।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্য ও সহকর্মী সাংবাদিকরা। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল, আধুনিক, পেশাদার ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
30 July 2026

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন, সভাপতি ফারুক-সম্পাদক জিতুর জয়

সর্বশেষ পরিমার্জন : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬