ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এখন মোদীর পালা তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার: কংগ্রেস সভাপতি

নাগরিকভাবনা ডেস্ক:    ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে দাম্ভিক শক্তির দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদীর একগুঁয়েমির পরাজয়।

খাড়গে বলেন,  ‘এটি সেই সব পরিবারের বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে তাদের জীবন ও সন্তানদের হারিয়েছে। এটি সেই ঐক্যবদ্ধ বিরোধী দলের বিজয়, যারা ছাত্রছাত্রীদের সমর্থনে সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত তাদের কণ্ঠস্বর তুলে ধরেছে।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘এখন মোদীর পালা-আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার এবং যারা তাদের বিরুদ্ধে লাঠি, ব্যাটন ও পেলেট গান ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

এখন মোদীর পালা তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার: কংগ্রেস সভাপতি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬