ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে উলিপুরে অনুপস্থিত ১১৭ বহিষ্কার-১

মোঃ শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৭০ বার পঠিত

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা-২০২৫। উপজেলায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী- ৫২৫৬ জনের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত হয়েছেন ১১৭ জন সহ অসাধুউপায় অবলম্বনের জন্য একজন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৭ টি পরীক্ষাকেন্দ্র ঘুড়ে এ তথ্য সংগ্রহ করা হয়েছে । উপজেলার পাঁচপীর কেরামতিয়া দ্বি- মূখী আলীম মাদ্রাসা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনে গিয়ে এক শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করেন এবং দায়িত্বরত কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না হয়, সে লক্ষ্যে বাড়তি কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে উলিপুরে অনুপস্থিত ১১৭ বহিষ্কার-১

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫