ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারে আদালতে বিচার চলাকাকালী খাস কামরা থেকে মোবাইল-মানিব্যাগ চুরি

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৫ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের খাস কামরা থেকে আইফোন চুরির ঘটনা ঘটেছে।এটির মালিক বিচারক মামুনুর রশিদ।তাহার খাস খামরা (চেম্বার) থেকে আইফোন ছাড়া আরও একটি মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা থেকে একটার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে উল্লেখ করেছেন, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দু’টি মোবাইল ফোন অজ্ঞাতরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নেওয়া হয়েছে।চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরি যাওয়া মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন,আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেন। এ সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন:


















