ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে পারিবারিক মামলায় শুনানী শেষে ফেরার পথে সড়কে ঝরলো দুই বোনসহ ৩ জন 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের রামুর খুনিয়াপালং এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই বোনসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বোটানিক্যাল গার্ডেনের সামনে ভাঙা সেতুর আগে জলিল কাদের সওদাগরের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবিনা ও শাহিনা একটি পারিবারিক মামলায় অংশ নিতে কক্সবাজার আদালতে যান।কাজ শেষে ফেরার পথে  উখিয়ার কোটবাজারগামী একটি অটোরিকশা (রেজি. নং- কক্সবাজার-থ-১১-৬৭৩৫) বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের (রেজি. নং- ঢাকা মেট্রো-উ-১১-৭৪২১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

21 September 2026

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কক্সবাজারে পারিবারিক মামলায় শুনানী শেষে ফেরার পথে সড়কে ঝরলো দুই বোনসহ ৩ জন 

সর্বশেষ পরিমার্জন : ১০:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬