ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে বনভূমিতে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে ৫ বনকর্মী আহত

এস.এম.গফুর, কক্সবাজার : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ’র সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। ২৭ জুলাই সকালে পরিচালিত এ অভিযানে হামলার ঘটনায় এক রেঞ্জ কর্মকর্তাসহ ৫জন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। এ নেক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।
​হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন, পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মোঃ সাজিদ এবং ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্য মিজানুর রহমান।​বিএফএ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।​এক প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) উল্লেখ করে, সরকারি দায়িত্ব পালনকালে এবং বনভূমি রক্ষা ও বন আইন বাস্তবায়ন করতে গিয়ে বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাতের শামিল। সংরক্ষিত বনভূমি দখলের উদ্দেশ্যে পরিচালিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।​সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল চিহ্নিত ও অজ্ঞাতনামা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বনকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

অতীতের নির্ভরযোগ্য বার্তাবাহক

28 July 2026

শুভেন্দু সরকার চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কক্সবাজারে বনভূমিতে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে ৫ বনকর্মী আহত

সর্বশেষ পরিমার্জন : ১০:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬