ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপি’র নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত!

শ.ম.গফুর,কক্সবাজার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২৪৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলা লাগোয়া ঘুমধুমের রেজু আমতলীস্থ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সশস্ত্র দখলদার সংস্থা আরাকান আর্মি’র(এএ)পুঁতে রাখা রাখা স্থল মাইন বিস্ফোরণে এবার এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের ‘পা’ উড়ে গেছে।১২ অক্টোবর(রবিবার)বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবি’তে কর্মরত আছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় গুরুতর জখম হয়।সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপি’র নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত!

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫