ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কচুয়ায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

সূর্য্য চক্রবর্তী,কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৭ বার পঠিত

“যারা যোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ১৪ই ফেব্রুয়ারি সকালে উপজেলার আড়িয়ামর্দন এলাকায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর বাস্তবায়নে (৪.৫ কিঃমিঃ) খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বিজয় কুমার জোয়ার্দার,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপসহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ খান সুমন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এদিকে আড়িয়ামর্দন থেকে বারুইখালী পর্যন্ত (৪.৫) কিলোমিটার খাল খননে ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে এস জামান।প্রথম পর্যায়ে ৩ কিলোমিটার খাল খননে বরাদ্দ রয়েছে ৪০ লাখ টাকা,২য় পর্যাযে বাকি (১.৫)কিলোমিটার খাল খননের বরাদ্দ (বিএডিসিতে)অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)) কর্তৃপক্ষ জানান।
আরও পড়ুন:


















