ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কাউখালীতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৪ বার পঠিত

কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লাইকুজ্জামান মিন্টুকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার রাতে পিরোজপুর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়া নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের পরে রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

কাউখালীতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫