কালিতলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৬ বার পঠিত

নওগাঁ কালিতলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে । শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করা হয়। নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁয় অবস্থিত কালিতলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নং-৫৬৯। শ্রমিকদের এই সংগঠনের আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। আহ্বায়ক কমিটির মধ্যে তিন জনকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এই তিন জনের নাম হলো মোঃ মোজাহারুল হোসেন হাসু, মোঃ বেলাল হোসেন, এবং মোঃ সামাদ। গঠিত এই আহ্বায়ক কমিটি শ্রমিকদের সংগঠন নওগাঁ পৌরসভা ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁয় অবস্থিত- “কালিতলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন ( রেজিস্ট্রেশন নং-৫৬৯)” সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচিত এই কমিটির সদস্যরা হলো:-সভাপতি পদে মোঃ বেলাল হোসেন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ খাঁ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন বাবু, সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোকন মৃধা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল সামাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মন্টু হোসেন, টাউন সেক্রেটারী মোঃ খোরশেদ আলম বেলাল, প্রচার সম্পাদক মোঃ হারুন শেখ, কার্যকরী সদস্য মোঃ কাজেম আলী। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান নওগাঁ জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু সেই সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবলু, আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম গুলজার এবং সেই সঙ্গে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক শ্রী দীপক কুমার সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল মোজাহার লিটন, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম নিশান, নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয়, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এ,কে,এম তানজিমুল ইসলাম সোহান, নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল ইসলামসহ প্রমুখ ব্যক্তিবর্গ।


















