ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও র্যালী

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জে :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদি পশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পসহ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সিহাব মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি ও সরকারি বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়া বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন।
এ সময় খামারী মো. আবু সাইদ, উপ-সহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, রোকসানা আক্তার, বিএফএ মো. মাসুম আকন্দ, ড্রেসার খোরশেদ আলম, এনএফএ শাহ জাহান আলী, রবিউল্লাহ নবী, উপজেলার বিভিন্ন এলাকার খামারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





















