ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মো. সাইদুল ওরফে শহিদ (৫২), যিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অপরজন চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে মো. তোফাজ্জেল শেখ (৩৮), যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে দুপুর ২টার দিকে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের দায়ের করা নাশকতা মামলার আসামি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫