ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
অপারেশন ডেভিল হান্ট

কুমিল্লায় ২৪ ঘন্টায় গ্রেফতার ১৩ 

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১০ বার পঠিত
চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারজন, বুড়িচংয়ে তিনজন, দেবিদ্বারে একজন, নাঙ্গলকোটে দুজন, মুরাদনগরে একজন, সদর দক্ষিণে একজন ও দাউদকান্দিতে একজন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুর ইসলাম।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তিনজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন ও সাজাপ্রাপ্ত আসামি রনি।
বুড়িচংয়ে গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।
এ ছাড়াও পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলার ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দির এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

অপারেশন ডেভিল হান্ট

কুমিল্লায় ২৪ ঘন্টায় গ্রেফতার ১৩ 

সর্বশেষ পরিমার্জন: ০২:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫