ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন আজ থেকে সরাসরি মামলা

কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১-কেজি গাঁজাসহ গ্রেফতার-১

‎গোবিন্দ মল্লিক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৯ বার পঠিত

‎গোবিন্দ মল্লিক :   ‎মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
‎‎সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগানস্থ ইস্পাহানী ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎‎গ্রেফতারকৃত ব্যক্তি পবন রাজ ভল্লব (৩৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা বাগানের বাসিন্দা।
‎‎জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে ।
‎এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১-কেজি গাঁজাসহ গ্রেফতার-১

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬