ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিলেন পুলিশ সুপার

নীলফামারী প্রতিনিধি:     নীলফামারীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ সালের নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। তিনি মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ সালের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ সময় পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আব্দুল্লাহ আল মাহমুদ খান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিলেন পুলিশ সুপার

সর্বশেষ পরিমার্জন : ০৫:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬