ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
খানখানাপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৩ বার পঠিত

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খানখানাপুর মিনি স্টেডিয়ামে ভয়েজ অফ খানখানাপুর ইয়াং টাইগার্স আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ২১৭ রান করতে সক্ষম হয়। জবাবে মহসিন সুপারস্টার ক্লাব একাদশ ব্যাট করতে নেমে ১৭.৩ ওভার ব্যাটিং করে সব কয়েকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করতে সক্ষম হয়। ফলে কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ ৪০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নিলয় সজল, সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান শাহীন, সবচেয়ে বেশি উইকেট পেয়ে পুরস্কার পান মো. আরাফাত।
এই সময়, ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আহসান হাবিব শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।
রাজবাড়ী সদর খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল হোসেন গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন,মোঃ আনোয়ার হোসেন সরদার সভাপতি বেলগাছি খানগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম আহবায়ক রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ মুসা, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উদয়ন ইসলাম, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাম্মুদ হাসান কাজল, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, আলীপুর ইউনিয়ন বিএনপির হাফিজুর রহমান মাসুদ সহ আয়োজন কমিটির সদস্যবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জনাব পাভেল সহ সকল পুলিশ সদস্যবৃন্দ।
আরও পড়ুন:


















