ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গঙ্গাচড়ার তিস্তা নদী থেকে নৌকা সহ ১০০ বোতল এসকাপ জব্দ

  • রানু মিয়া, ‎রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৫ বার পঠিত

রানু মিয়া, ‎রংপুর:   রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল এসকাপ (মাদক) উদ্ধার করেছে পুলিশ|

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়| গঙ্গাচড়া থানা পুলিশ ৮-১০ ঘন্টা চেষ্ঠার পর নৌকাটি থানায় আনতে সক্ষম হয়| তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা| ‎সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায়| নৌকাযোগে মাদক পরিবহনের সময় পুলিশ অভিযান শুরু করলে কারবারিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়| ‎পরে নৌকায় থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করা হয়| একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করে পুলিশ|

‎স্থানীয়দের অভিযোগ, গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়ন তিস্তা নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরেই নদীপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে মাদক কারবারিরা| দুর্গম চরাঞ্চল ও নৌপথের সুযোগ নিয়ে তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে| ফলে নদীপথে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা| ‎স্থানীয়রা জানান, “নদীপথে পুলিশ নিয়মিত অভিযান চালালে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে| তিস্তা নদীকে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার বন্ধ করতে কঠোর নজরদারি প্রয়োজন|” ‎

তারা বলেন, “চরের মানুষ শান্তিতে থাকতে চায়| মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে| প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে|” ‎গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, “এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে| তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে|”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

গঙ্গাচড়ার তিস্তা নদী থেকে নৌকা সহ ১০০ বোতল এসকাপ জব্দ

27 July 2026

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গঙ্গাচড়ার তিস্তা নদী থেকে নৌকা সহ ১০০ বোতল এসকাপ জব্দ

সর্বশেষ পরিমার্জন : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬