ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গাজীপুরের পূবাইলে জনতার হাতে ২ অপহরণকারী আটক

সিনি,স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭৫ বার পঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি পশ্চিমপাড়া জোড়পুকুরপাড় যুব উন্নয়ন ক্লাবের সামনে থেকে ২ অপহরণকারীদের জনতা আটক করে পূবাইল থানা পুলিশে সোপর্দ করেছে।বুধবার দুপুরে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান(৫৪) কে অপহরণ করার সময় আইনুল কবির চৌধুরী (৫২) পিতা – মৃত ডাঃ আমির আহমেদ চৌধুরী, সাং হাইত কান্দি, থানা- মিরসরাই, জেলা-চট্টগ্রাম এ/পি সাং-হোল্ডিং নং-ক-১১৬/২২, দক্ষিণ মহাখালী, থানা-বনানী, ঢাকা মহানগর,ঢাকা এবং নাসিমুল গনি (৪২) পিতা-মৃত আব্দুস সোবহান, সাং চরবালী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী এ/পি সাং মুজাহিদ নগর (পাসপোর্ট অফিস মোড়), থানা-কদমতলী, ঢাকা মহানগর, ঢাকাসহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে ০টি হায়েজ গাড়ী যোগে বাদীর ব্যক্তিগত নোয়া গাড়ী বেরিকেড দিয়ে মামলার বাদীকে গাড়ী হইতে টেনে হেঁচড়ে নামিয়ে দেশীয় দাঁড়ালো অস্ত্র দ্বারা প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শণ পূর্বক হায়েজ গাড়ীতে উঠায়। বাদীর গাড়ী চালক দুলাল (২৫) এগিয়ে আসলে আসামীগন তাহাকে ধাক্কা দিয়ে ফেলে বাদীকে নিয়া চলে যাওয়ার সময় বাদীর গাড়ী চালক চিৎকার চেচামেশুরু কর। এ সময় স্থানীয় জনতা এগিয়ে এসে ১টি হায়েজ গাড়ী দাঁড় করায় এবং অন্য একটি অজ্ঞাতনামা হায়েজ গাড়ী দ্রুত পালাইয়া যায়। উপস্থিত লোকজন ঘটনার বিষয়টি জানার জন্য উক্ত হায়েজ গাড়ী হইতে বাদী সহ এজাহার নামীয় ০১ ও ০২নং আসামীদ্বয়কে নামাইলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা আসামীরা দাঁড়ানো হায়েজ গাড়ীটি নিয়া কৌশলে পালাইয়া যায়। পূবাইল থানার দিবাকালিন টহলরত এস আই শরিফুল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ০২ জন আসামীদ্বয়কে আটক পূর্বক পূবাইল থানায় নিয়ে যায়। পরবর্তীতে বাদী সহ থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । উক্ত ঘটনার প্রেক্ষিতে পূবাইল থানার মামলা নং-০৬(০২)২৫ খ্রি: ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন ২ অপরাধকারী কে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে ।
আরও পড়ুন:


















