
মোঃ জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মাসুদুর রহমান আকন্দ,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোছাম্মদ হেলেনা আক্তার,ফারিয়া উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান ও সহসভাপতি কোহেল কাজীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 














