ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গোসল করতে নেমে নিখোঁজ, সকালে নদীতে ভাসল হোটেল কর্মচারীর মরদেহ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে মজিদুল ইসলাম ওরফে তালিবুল (৩৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপজেলার নিতাই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চারালকাটা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তালিবুল একই ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে পরনের লুঙ্গি, শার্ট, টর্চলাইট ও গুলের কৌটা নদীর তীরে রেখে চারালকাটা ব্রিজের নিচে গোসল করতে নদীতে নামেন তালিবুল। এরপর তিনি আর তীরে ফিরে আসেননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, তালিবুল বেলতলি বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় শ্রমিক হিসেবে কাজ করতেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গোসল করতে নেমে নিখোঁজ, সকালে নদীতে ভাসল হোটেল কর্মচারীর মরদেহ

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬