ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চাটখিলে পথ বন্ধ: মুক্তিযোদ্ধা পরিবারসহ দেড় শতাধিক মানুষ অবরুদ্ধ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়ীর ৭ মুক্তিযোদ্ধা পরিবারসহ দেড় শতাধিক লোকের চলাচলের একমাত্র রাস্তা গাছ রোপন করে বন্ধ করে দিয়েছে ঐ এলাকার প্রভাবশালী আবদুল আলী মানিক ভূঁইয়া| এতে করে মুক্তিযোদ্ধার পরিবারসহ দেড় শতাধিক লোকজন প্রতিনিয়ত চরম ভোগান্তির ¯^ীকার হচ্ছেন| চলাচলের রাস্তার গাছ সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদনের ১ মাস পেরিয়ে গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা|

গত শনিবার বিকেলে একজন মুক্তিযোদ্ধাসহ কয়েকজন ভুক্তভোগী চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন|
বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, আবদুস সাত্তার ও এক মুক্তিযোদ্ধার কন্যা শিল্পী বেগমসহ কয়েকজন উপস্থিত সাংবাদিকদের জানান, দুইশত বছরের এ পুরাতন রাস্তাটি প্রায় ২ কিলোমিটার বিভিন্ন সময়ে দান-অনুদানে মেরামত হয়ে আসছে| গত ২০২০ সালের জানুয়ারি মাসে সড়কটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত হয়| যাহার কোড নং-৪৭৫১০৫৪৭৮| নোয়াখলা গ্রামের প্রধান রাস্তা হতে মোল্লা বাড়ীর দরজা হইয়া পাটোয়ারী বাড়ির মৃত সামছুল আমিন বীর মুক্তিযোদ্ধা নামে সড়কটির নামকরণও করা হয়| গত ৩ বছর আগে সড়কটির প্রায় ১ কিলোমিটার রাস্তা ইট দিয়ে সলিং করা হয়| রাস্তাটি গাছ লাগিয়ে বন্ধ করে দেওয়ার পরপরই মৃত বীর মুক্তিযোদ্ধা আহমেদ উল্যার স্ত্রী আলেয়া বেগম (৭২) স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট গত ২৭ জুন আবেদন করেন| আবেদনের পর স্থানীয় এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জরুরীভাবে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন| পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির নিকট গেলে তিনি প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিয়ে চলাচলের রাস্তাটি খুলে দেওয়া ও বাধা প্রদানকারী মানিককে কারাদন্ড দেওয়ারও আশ^াস দেন| কিন্তু অজ্ঞাত কারণে তিনি কোন ব্যবস্থা নেননি|
অপরদিকে আবদুল আলী মানিক ভূঁইয়া তার বিরুদ্ধে অভিযোগকারী গণের বিরুদ্ধে আদালতে পাল্টা অভিযোগ দায়ের করেন| আদালত থানাকে বিষয়টি তদন্ত করতে বললে এলাকাবাসীর সাক্ষ্য প্রমাণে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়|

এই বিষয়ে রাস্তা বন্ধকারী আবদুল আলী মানিক ভূঁইয়া’র সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি আমার জায়গায় গাছ লাগিয়েছি| আপনার জায়গা হলেও রাস্তা বন্ধ করতে পারেন না বলে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, আমি অভিযোগকারীদের বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা দায়ের করেছি|

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দিয়েছি| তিনি আমাকে এখনো তদন্ত রিপোর্ট দেননি| এখন আমি নিজেই দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব|

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

ঠাকুরগাঁওয়ে ২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

26 July 2026

কবিতা সংসদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চাটখিলে পথ বন্ধ: মুক্তিযোদ্ধা পরিবারসহ দেড় শতাধিক মানুষ অবরুদ্ধ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬