চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশরেফুল আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মোশরেফুল আলম চিরিরবন্দর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আবুল হোসেন সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা
একটি মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি তিনি। মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১; গত ২০ জুন ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর রোববার (২২ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- ১৫ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়





















