ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চোরাকারবারিদের ফেলে যাওয়া ২-লাখ পিস ইয়াবা উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার:  কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র বিশেষ অভিযানে  ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার(১৫ আগষ্ট) ভোর রাতে পরিচালিত এই অভিযানে সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ইয়াবার চালান ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।​বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪ এস এলাকা দিয়ে অভিযান পরিচালনা করেন। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোন্দুলেরমুখ নামক স্থানে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল।
পাচারকারীদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত গহীন জঙ্গলের ভেতরে গা ঢাকা দেয়। পরবর্তীতে টহলদল উক্ত স্থান থেকে পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।​
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা বজায় থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গভীর রাতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

৫৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, তবুও মঠবাড়িয়ায় সুপেয় পানির সংকট

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চোরাকারবারিদের ফেলে যাওয়া ২-লাখ পিস ইয়াবা উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ১১:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬