মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
গারোপাড়া এলাকায় ভোররাতে অভিযান

চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির কথা জানাল ৩৯ বিজিবি

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ শাহ্ আলম:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয় তারা।

বিজিবির বিজ্ঞপ্তিতে জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা উল্লেখ করা হয়েছে।

৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এমন অভিযান অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বাহিনীর তৎপরতারই প্রতিফলন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

গারোপাড়া এলাকায় ভোররাতে অভিযান

চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির কথা জানাল ৩৯ বিজিবি

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬