ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাতীয় কবি নজরুল বর্ষ উদযাপন

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কবি নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক সুদেব কুন্ডুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৩ আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। সংসদ সদস্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। এসময় তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে সমৃদ্ধ করেছে। তাই নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। এতে আমন্ত্রিত অতিথি বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন , দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জাতীয় কবি নজরুল বর্ষ উদযাপন

সর্বশেষ পরিমার্জন : ১২:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬