ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হলো ‘তালোড়া নাগর গ্রন্থাগার

​সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান ‘জাতীয় গ্রন্থকেন্দ্র’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘তালোড়া নাগর গ্রন্থাগার’। ২০১৩ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি স্থানীয় তরুণ সমাজকে বইমুখী করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসারে নিয়মিত বিভিন্ন মননশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি ও তালিকাভুক্তি সনদ প্রদান করা হয়। গ্রন্থাগারটি জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় তালোড়ার সাহিত্যপ্রেমী, পাঠক ও সুধীমহলে আনন্দের বন্যা বইছে।
​জাতীয় গ্রন্থকেন্দ্রের এই সরকারি তালিকাভুক্তির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুদৃঢ় ও পরিধি বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​তালোড়া নাগর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন ইসলাম শাওন এক প্রতিক্রিয়ায় জানান, “জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত আমাদের তালোড়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। এই প্রাপ্তি আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা এই গ্রন্থাগারের মাধ্যমে আগামী প্রজন্মকে বইমুখী করা এবং একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা আরও বেগবান করব।”
​তালোড়া নাগর গ্রন্থাগার জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় এর সাথে জড়িত সকল শুভানুধ্যায়ী, কবি, সাহিত্যিক, পাঠক ও এলাকাবাসীর পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হলো ‘তালোড়া নাগর গ্রন্থাগার

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬