ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ

আব্দুল আওয়াল
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৯ বার পঠিত

আব্দুল আওয়াল: ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে জামালপুর জেলায় নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে (০৬ মে) রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “যারা উত্তীর্ণ হয়েছো সবাইকে অভিনন্দন। অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। যারা উত্তীর্ণ হতে পারোনি, তোমরা হতাশ হবে না; ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে এবং তোমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে।”
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ; জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৪৩ জনের শূন্য পদের বিপরীতে ২,৮৬৩ জন প্রার্থী ১ম দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নির্বাচিত ১,৭১৮ জন প্রার্থী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ৪৮৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৭৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ৪৩ জনকে মনোনীত করে জামালপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড৷
আরও পড়ুন:
আব্দুল আওয়াল


















