ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধান কেটে ফেরার পথে নৌকাডুবি: শ্রমিকের মৃত্যু

রাজনগর (মৌলভীবাজার)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ৮ বার পঠিত

রাজনগর (মৌলভীবাজার) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বোরো ধান কেটে নৌকাযোগে ফেরার পথে বিলের পানিতে ডুবে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৪ মে (সোমবার) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলাইয়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রমিকের নাম রঞ্জন বাউরি (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে। চলতি বোরো মৌসুমে তিনি রাজনগরের মুন্সিবাজার সংলগ্ন মুনিয়ারপাড় এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুনিয়ারপাড় এলাকার একটি ক্ষেত থেকে ধান কেটে নৌকা বোঝাই করে অন্য শ্রমিকদের সাথে ফিরছিলেন রঞ্জন বাউরি। পথিমধ্যে গুলাইয়া বিলের মাঝামাঝি স্থানে পৌঁছালে আকস্মিক বাতাসের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানসহ নৌকাটি বিলের পানিতে তলিয়ে যায়। এসময় নৌকায় থাকা অন্য ৫-৬ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রঞ্জন বাউরি নিখোঁজ হন।

​পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও সহকর্মী শ্রমিকরা মিলে বিলে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, “ধান কাটার শ্রমিক রঞ্জন বাউরির মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

​এলাকার কৃষকরা জানান, এ বছর হাওর ও বিলে পানি বেশি থাকায় এবং হঠাৎ ঝড়ো বাতাসের কারণে নৌকাযোগে ধান আনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই শ্রমিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ধান কেটে ফেরার পথে নৌকাডুবি: শ্রমিকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬