ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

ঝিনাইগাতীতে শীতের আগমনী বার্তা

মোঃ শাহ্ আলম ঝিনাইগাতী (শেরপুর/ প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

হিমালয়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার সীমান্ত উপজেলা ঝিনাইগাতীতে শুরু হয়েছে শীতের আগমনী আমেজ। ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে থাকা এ উপজেলার জনজীবনে ধীরে ধীরে নেমে এসেছে শীতের ছোঁয়া।ভোরের দিকে এখন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। গাছপালার পাতায় জমে থাকা শিশিরবিন্দু আর মাঠের ধানগাছের উপর ভেজা কুয়াশা জানিয়ে দিচ্ছে—শীত এসে পড়েছে দোরগোড়ায়।

স্থানীয় কৃষকরা জানান, গত কয়েকদিন ধরেই সকাল ও রাতে ঠান্ডা হাওয়া বইছে। দিনে সূর্যের আলো কিছুটা উষ্ণতা দিলেও, ভোরবেলা ও সন্ধ্যায় শীতের উপস্থিতি বেশ অনুভূত হচ্ছে। ফলে অনেকে ইতিমধ্যেই পাতলা চাদর ও গরম কাপড় বের করেছেন।

ঝিনাইগাতী উপজেলার উত্তর ও পূর্বাঞ্চল সরাসরি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকার সীমানা ঘেঁষে। ওই অঞ্চল থেকে নেমে আসা ঠান্ডা বাতাসেই এ এলাকার তাপমাত্রা দ্রুত কমে আসছে বলে জানায় স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

দিকে শীতের আগমনে ভোরের দৃশ্যও বদলে গেছে। মাঠে-মাঠে ঘন কুয়াশা, গাছের পাতায় জমে থাকা শিশির আর সকালের সোনালী রোদ মিলে সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

ঝিনাইগাতীর বিভিন্ন গ্রামাঞ্চলে এখন চলছে শীতের প্রস্তুতি। গরম কাপড় বের করা, চুলা জ্বালিয়ে আগুন পোহানো, আর সকালের গরম চায়ের কাপে ভরপুর মানুষের আড্ডা—সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, ঝিনাইগাতীতে শুরু হয়েছে শীতের গল্প।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইগাতীতে শীতের আগমনী বার্তা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫