ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু:কক্সবাজারে ৯ লক্ষাধিক শিশু টিকা পাচ্ছেন!

শ.ম.গফুর,কক্সবাজার:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১০৯ বার পঠিত

কক্সবাজারে ১২ অক্টোবর(রোববার)থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।এ ক্যাম্পেইনে ৯ থেকে ১৫ বছরের শিশুকে বিনামূল্যে দেয়া হবে এ টিকা।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শমূলক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
এ তথ্য জানা গেছে।সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আ: মান্নান বলেন,টাইফয়োড টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ ছাড়া ভবিষ্যতে তরুণ প্রজন্মরাই এ দেশের নেতৃত্ব দিবে, তাই তাদের সুস্থ হয়ে বেড়ে উঠতে হলে এ টিকা দেওয়া খুবই প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক।সভায় সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার,সিএস অফিসের এমও ডা কনিণীকা দস্তিদার,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বক্তব্য রাখেন।এ সময় চিকিৎসকসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, শিশুদের সুরক্ষায় ( ১২ অক্টোবর) থেকে সারাদেশের ন্যায় কক্সবাজারেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভরাপেটে এক ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।কক্সবাজারে জেলায় ২,৯৩৬টি টিকাদান কেন্দ্রে ৯ লক্ষ ৬ হাজার ৫৫৪ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন:


















