ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডেঙ্গু প্রতিরোধে কালীগঞ্জে প্রশাসনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মোঃ রায়হান মাহামুদ :

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে গাজীপুরের কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

এ সময় পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। সবাই সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার বংশবিস্তার কমানো সম্ভব হবে এবং ডেঙ্গুর প্রকোপও নিয়ন্ত্রণে রাখা যাবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, ডা. মুনমুন, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমারসহ সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ডেঙ্গু প্রতিরোধে কালীগঞ্জে প্রশাসনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬