ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
ধর্ষণ মামলার আসামি
ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৫২ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন।
জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জুম্মা পাড়ায়) এলাকায় নানীর বাড়ী থেকে পড়ালেখা করেন। স্কুল আসা যাওয়ার সময় ধৃত আসামী মানিক মিয়া (২৫) তাকে নানান রকম কুপ্রস্তাবসহ প্রায় সময় উত্যাক্ত করে আসছিল। সুযোগ পেয়ে গত ১৯ মে ২০২৫ সন্ধ্যায় আনুমানিক ৭টার সময়, নানীর শয়ন ঘরের ভিতরে ৭ম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন একই এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া (২৫)।
পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তারিখ-২০/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ৩০মে রাত ১০টা ২৫ মিনিটে র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মানিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, আজ রবিবার দুপুরে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:





















