ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ত্রিশাল সাবরেজিস্টার অফিসের নকল নবীশ লক্ষ লক্ষ টাকা কামিয়ে এখন লাপাত্তা!

মারুফ হোসেন
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৯ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশাল সাব-রেজিস্টার অফিসের নকল নবীশ মাসুদ মিয়াকে গিরগিটি বললেও ভুল হবে। গিরগিটির থেকেও আরও অধিক এই ধূর্ত নকল নবীশ মাসুদ মিয়া।
গত একযুগ ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নথিপত্র ঘাটতে ঘাটতে মাসুদ মিয়া হয়ে উঠেছিল জগদ্দল পাথর। ত্রিশাল সাব রেজিস্টার নিজেও বোধ করি জানতেন না, তারই অধিনস্ত নকল নবীশ মাসুদ মিয়া সাব রেজিস্টারের চাইতেও অনেক বড় ও ক্ষমতাধর হয়ে উঠেছিল।
নকল নবীশ মাসুদ মিয়া প্রায় এক যুগেরও বেশী সময় থেকে অফিস স্টাফ সহ পুরো ত্রিশাল বাসীর কাছে পরিচিত হয়ে উঠেছেন আর এই দূর্বলতাকে কাজে লাগিয়ে মাসুদ মিয়ার দূর্ণীতি বেড়েছিল। বেড়েছিল সীমাহীন টাকা আত্নসাৎ আর দলিলে দলিলে নয়-ছয় করে কায়েম করা নিজের অসীম বিত্তবৈভব।
অভিযোগে জানা গেছে, ত্রিশাল পোস্ট অফিস রোডে, মাসুদ মিয়া গড়ে তুলেছেন পাঁচ তলা ফাউন্ডেশনে এক আলীশান বাড়ী। সবচেয়ে অবাক করা বিষয় পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে নকল নবীশ মাসুদ মিয়া ওই সময়ে সাবেক আওয়ামীলীগ সরকারের গুন গান গেয়ে তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে অর্থের পাহাড়। কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যের বিষয় মাসুদ মিয়ার কিছুই হয়নি। সে এখন বিদেশে পালানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
অভিযোগে আরও জানা গেছে, বিভিন্ন জনের কাছে বিশেষ করে অফিসিয়াল স্টাফদের সাথে তার জানা শোনা, চেনা জানা, থাকার ফলে মাসুদ মিয়াকে সাব রেজিস্টার অফিসেরই একটি বড় ধরণের স্পর্শকাতর ও গোপনীয় একটি দপ্তরে আপগ্রেড করা হয়েছিল ফলে প্রকাশ্য ও গোপনীয় চোর্য্যবৃত্তি তার আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সংশ্লিষ্ট অফিসে এর কোনও নজরদারি নেই বলে সংশ্লিষ্ট মহল মাসুদের পালিয়ে যাওয়া নিয়ে আশংকা প্রকাশ করছেন ।
এদিকে ধূর্ত ও ধান্ধাবাজ মাসুদ মিয়া স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যত্তোসব অপকর্ম করেছে, সেসব ঢাকার জন্য ফেসবুক ও অনলাইনের সব জায়গাতেই লাগাতার বিএনপি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট পোষ্ট করে যাচ্ছে যাতে সবাই মনে করেন ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ মাসুদ মিয়া এখন বিএনপির লোক।
ত্রিশাল বাসী মাসুদ মিয়াকে গিরগিটির সাথে তুলনা করে, বিদেশে যাতে পালাতে না পারে ময়মনসিংহের গোয়েন্দা সংস্হার জরুরী দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও পড়ুন:


















