ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দল থেকে বহিষ্কার বিএনপি নেতা মশিউর রহমান মশি

  • শাকিল আহম্মেদ
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৩৯ বার পঠিত
শাকিল আহম্মেদ:   রাজধানীর খিলক্ষেতে সরকারি জমি দখল, অস্থায়ী দোকান বসিয়ে চাঁদা আদায়সহ নানা অভিযোগে আলোচনায় থাকা খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের এক আদেশে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খিলক্ষেতে রেলওয়ের সরকারি জমি, রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগে মশিউর রহমান মশির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ তুলে ধরা হয় যে, তার অনুসারীরা সরকারি জায়গা দখল করে মৌসুমি আমের আড়ত, গণশৌচাগারসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ এবং নিয়মিত চাঁদা আদায় করছিল।
সেই সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান মশি অভিযোগ অস্বীকার না করে বলেন, “পারলে নিউজ করে দেন, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নেই।”
এদিকে বহিষ্কারের চিঠিতে অভিযোগের বিস্তারিত উল্লেখ না থাকলেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
দলীয় এ সিদ্ধান্তের পর খিলক্ষেতে সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

12 September 2026

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের কর্মসূচি শুরু, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দল থেকে বহিষ্কার বিএনপি নেতা মশিউর রহমান মশি

সর্বশেষ পরিমার্জন : ১২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬