সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামে গত (১৮ মে) ছাগলকে কলা পাতা ও ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে, প্রতিপক্ষ ফিরোজ হোসেন (ওরফে) কাকরুল ও তার ভাতিজা রেজাউল ইসলাম ভিকটিম মানিক চৌধুরীর ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। উক্ত লাঠির আঘাতে গুরুতর আহত হয় মানিক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, এই ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামী ফিরোজ হোসেন (ওরফে) কাকরুল পুলিশের হাতে গ্রেফতার এড়ানোর জন্য, দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান এর দিকনির্দেশনায় থানা পুলিশের একটি চৌকষ দল মাঠে নামে।
গত বৃহস্পতিবার (২রা জুলাই) রাতে বগুড়া গাবতলী উপজেলার উনচুরখী গ্রামে অভিযান চালিয়ে কাকরুল (ওরফে) ফিরোজ হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়, পুলিশের বিশেষ টিম৷ দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, মানিক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গাবতলী থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











