ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৯১ বার পঠিত
আব্দুল আওয়াল:   জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারের জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি বলেন, সরকারের বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

16 September 2026

নাঙ্গলকোটে মেয়র প্রার্থী আল মামুনের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০২:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬