ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধ

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:   কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত বানেজ উদ্দিন স্থানীয় এলাকাটিতে গ্রামপুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮), যিনি নিহতেরই আপন ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেছিলেন। রোববার রাতে সেই বিক্রির টাকা নিজের কাছে দাবি করেন ছেলে রাজীব। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।

বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে সজোরে বাবার মাথায় আঘাত করেন। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বানেজ উদ্দিন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু।

ঘটনার পর পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই পথিমধ্যে মহিষকুণ্ডি এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

মানবিকতার দৃষ্টান্ত স্হাপন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধ

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১২:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬