ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবীতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৭৪ বার পঠিত

 সিরাজগঞ্জে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কর্তৃক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় মুজিব সড়ক মোড়ে, সিরাজগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আবু সাইম। মানববন্ধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের রায়গঞ্জ উপজেলার সভাপতি হাসানুল বান্না। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার  সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম , বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদের সদস্য মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার  সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, রায়গঞ্জ উপজেলা সভাপতি মোঃ হাসান উল পান্না, রায়গঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল হেসেন, সাংগঠনিক সম্পাদক রায়গঞ্জ উপজেলা মোঃ নূরনন্নবী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক হাসেম তালুকদার,আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, শুরুতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশের অনন্তবর্তীকালীবন সরকারের প্রধান হিসেবে আপনার উপর গুরুদায়িত্ব অর্পিত হয়। পতিত সরকারের চরম বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে বর্তমানে নতুন আশা জাগ্রত হয়েছে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিনের মানবতার জীবনযাপনের অবসান ঘটিয়ে বর্তমান সৃজনশীল সরকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন আমারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারব।

দেশের সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের সময়ে চমর অমানবিক, বৈষম্য,পক্ষপাতিত্ব ও অবহেলার শিকার। বিগত সরকারের ব্যক্তি প্রভাবে অনেক যোগ্য ও পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্মমানের ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।  অথচ ২০ থেকে ২৫ বছরের এমনকি তার চেয়েও বেশি বয়সের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বঞ্চিত ও বৈষম্যের শিকার এসব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি জানান বক্তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানান মাগুরা জেলা নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবীতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫